পিঠের মেদ কমাবেন কিভাবে? জেনে নিন উপায়

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২১, ০৬:৪৭

ছবি : ইন্টারনেট

লকডাউনে বাড়িতে বসে অনেকেই খাচ্ছেন মজার মজার সব খাবার। এতে করে বাড়ছে ওজন। ওজন বাড়ার কারণে বাড়ছে পিঠের মেদ। মেদ কমানো নিয়ে চিন্তায় আছেন? জেনে নিন কিভাবে কমাবেন পিঠের মেদ।

রিভার্স হিপ রাইজ

যাঁরা বাড়িতে নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের অনেকের কাছেই ব্যায়ামের বল রয়েছে। না থাকলে কিনে নিতে পারেন। বলটি মাটিতে রেখে তার উপরে পেট চেপে, চোখ রাখুন নীচের দিকে। এ বার শুয়ে পড়ুন। খেয়াল রাখবেন, হাত যেন মেঝের উপরে সোজা ভর দিয়ে থাকে এবং হাঁটু থেকে যেন পা মোড়া থাকে। হাতের পেশিতে ভর দিন। এবার বলের উপরে ভর করে গোড়ালি সোজা রেখে ধীরে ধীরে পা দু’টি তুলুন। এই সময়ে বলটি যেন স্থির থাকে। কয়েক সেকেন্ড রাখার পরে পা দু’টি নামিয়ে নিন। এই ভাবে বেশ কয়েকবার করুন। ধীরে ধীরে ব্যায়ামের সময় বাড়িয়ে নিন।

সুপারম্যান

পেটে ভর দিয়ে মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। তার পরে শরীর যথাসাধ্য টানটান করুন। একসঙ্গে পা ও হাত দু’টি মেঝে থেকে তুলুন ও নামান। মাটি থেকে অন্ততপক্ষে ৬ ইঞ্চি মতো হাত ও পা তুলুন। এই ভাবে বেশ কিছুক্ষণ করার পরে সম্ভব হলে মেঝে থেকে পেটটা খানিকক্ষণ তুলে ধরুন। তবে দেখবেন, যেন নিয়ন্ত্রণ না হারায়। এই ব্যায়াম প্রথমে পাঁচ বার। পরে আরও বার কয়েক করুন।

স্পিডব্যাগ

একটি পা এগিয়ে, আর একটি পা পিছিয়ে নিয়ে খানিকটা লড়াই করার মতো ভঙ্গিতে দাঁড়ান। হাত দু’টি চোয়ালের কাছাকাছি রাখুন। মোটামুটি ২ মিনিটের কাছাকাছি টাইমার দিন। সামনে কোনও অদৃশ্য জিনিস কল্পনা করে ঘুঁষি মারতে থাকুন। ওই সময়ের মধ্যে কতবার ঘুঁষি মারতে পারেন, গুনে রাখুন। এই ভাবে ৩ সেট করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা