মধুর উপকারিকা

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ২০:২৭

ছবি : ইন্টারনেট

প্রাচীনকাল থেকে সব ধরনের চিকিৎসায়  ব্যাবহার হয়ে আসছে মধু। সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত রয়েছে মধুর কদর। মধু শরীরের জন্য খুবই উপকারী।

সকালে মধু খাওয়ার ফলে আপনার যেসব উপকার হবে:

১) ওজন কমাতে সাহায্য করে : প্রতিদিন সকালে ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ মধু মিশিয়ে পান করার অভ্যাস করলে দ্রুত ওজন কমে। মধু হচ্ছে প্রাকৃতিক চিনি যা আমাদের দেহে এনার্জির সরবরাহ করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। এতে করে মুটিয়ে যাওয়ার ভয় কম থাকে। এছাড়াও মধু পানি জমে থাকা চর্বি দূর করতে সহায়তা করে থাকে।

২) অ্যাসিডিটি থেকে রক্ষা : প্রতিদিন ১ গ্লাস মধু পানি পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মধুর অ্যান্টিসেপ্টিক গুণ পাকস্থলীর মিউকাসের নিঃসরণ ঘটায় যা জ্বালাপোড়া মুক্ত করে। এছাড়াও মধু পানি আমাদের কোলন ও ইনফিউসকে হাইড্রেট রাখতে সহায়তা করে

৩)রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: প্রতিদিন ১ গ্লাস মধু পানি খাওয়ার অভ্যাস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহকে ভেতর থেকে সবল করে তোলে এবং যেকোনো ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে দেহকে তৈরি করে।

৪) পেটে গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে: গ্যাসের সমস্যা হলে একধরণের অস্বস্তি কাজ করতে থাকে যা দূর করতে পারে মধু পানি এক নিমেষেই। গ্যাসের সমস্যা শুরু হলে ১ চামচ মধু ১ গ্লাস পানিতে মিশিয়ে পান করে ফেলুন। এটি পেট ঠাণ্ডা করবে এবং গ্যাসের সমস্যা দূর করবে।

৫)দুর্বলতা কাটিয়ে দেহে তাৎক্ষণিক এনার্জি সরবরাহ করে :যদি দুর্বলতা অনুভব করে থাকেন তাহলে অনেক সময় তা দেহে সুগারের মাত্রা কমে গেলে অনুভূত হয়। অনেকে এই সময় এনার্জি ড্রিংক নামক বিষ পান করে থাকেন। এর পরিবর্তে যদি ১ গ্লাস মধু পানি পান করে ফেলেন তবে আপনি তাৎক্ষণিকভাবে এনার্জি পাবেন, দুর্বলতা কেটে যাবে এবং দেহ থাকবে সুস্থ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব