শীতে ঘরোয়া তিন পদ্ধতিতে যেভাবে কম্বল বা লেপ পরিষ্কার রাখবেন

লাইফস্টাইল ডেস্ক | ২৯ জানুয়ারী ২০২৪, ০৮:৫০

শীতে ঘরোয়া তিন পদ্ধতিতে যেভাবে কম্বল বা লেপ পরিষ্কার রাখবেন

শীতের সময় কম্বল ধোওয়া কিংবা লেপ রোদে দেওয়া বেশ ঝামেলাপূর্ণ কাজ। প্রায় সময় আবার রোদের দেখাও মিলে না।  চলুন জেনে নেওয়া যাক শীতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কম্বল বা লেপ পরিষ্কার রাখা যায়। 

১. ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার

কম্বল পরিষ্কারের আরেকটি চমৎকার উপায় হতে পারে এটি। আপনার বাড়িতে যদি ভিনেগার ও বেকিং সোডা থাকে তাহলে আর চিন্তা করতে হবে না। এগুলো দিয়েই আপনার কম্বল পরিষ্কার করা যাবে সহজে। সেজন্য একটি পাত্রে ভিনেগার, বেকিং সোডা এবং পানি নিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণ কম্বলে ছিটিয়ে দিন। এখন তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা বা সীসা মুড়ে তার সাহায্যে কম্বলটি ভালোভাবে ঘঁষে নিন। তারপর শুকানোর জন্য বাতাসে ছড়িয়ে দিন। এতে কম্বল পরিষ্কার হবে।

২. গোলাপজল ও ভিনেগারের স্প্রে

দীর্ঘদিন ব্যবহারের ফলে এবং না ধোওয়ার কারণে অনেক সময় কম্বলে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। এর সমাধানে আপনাকে সাহায্য করতে পারে গোলাপজল ও ভিনেগার। সেজন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপজল ও ভিনেগার মিশিয়ে নেওয়া। এরপর সেই তরল মিশ্রণ কম্বলে ভালো করে স্প্রে করুন। কম্বলটি কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন। এতে কম্বলের দুর্গন্ধ দূর হবে সহজেই।

৩. বেকিং সোডা ব্যবহার

শীত নিবারণের জন্য মোটা মোটা কম্বল বের করা হয়েছে নিশ্চয়ই? এখন এগুলো নিয়মিত পরিষ্কার ও জীবাণুমক্ত করা কিন্তু জরুরি। নয়তো সেখানে ময়লা ও জীবাণু জমে আপনার অসুখের কারণ হতে পারে। এক্ষেত্রে রোদ কিংবা পানির প্রয়োজন নেই। আপনাকে সাহায্য করতে পারবে বেকিং সোডা। প্রথমে কম্বলটি ভালোভাবে নিচে বিছিয়ে দিন। এরপর ছাঁকনিতে বেকিং সোডা ভালো করে কম্বলের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। আধা ঘণ্টা পর ব্রাশের সাহায‍্য কম্বলটি ভালো করে ঘঁষে নিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব‍্যাক্টেরিয়া মুক্ত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব