মাছের ঝুরি কাবাব তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | ২৮ জানুয়ারী ২০২৪, ১৩:৪৯

মাছের ঝুরি কাবাব তৈরি করবেন যেভাবে

মাছ দিয়ে যেকোনো পদ তৈরি করা বেশ সহজ। বিশেষ করে বড় মাছ হলে তো কথাই নেই। বড় যেকোনো মাছ দিয়েই তৈরি করতে পারবেন এই কাবাব। বলছি মাছের ঝুরি কাবাবের কথা। এক্ষেত্রে কাতল, কোরাল, রুই মাছ হলে বেশি ভালোলাগে। গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারবেন এই কাবাব। ঝটপট ব্যতিক্রমী স্বাদের কিছু রান্না করতে চাইলে বেছে নিতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে

বড় মাছের টুকরা- ৩টি


আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

কাবাবের গুঁড়া মসলা- ১ টেবিল চামচ

পেঁয়াজ মিহি করে কাটা- ১ কাপ

লবণ- স্বাদ অনুযায়ী

তেল- পরিমাণমতো

লেবুর রস- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ

পানি ও তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাছের টুকরো ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন। তারপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি এবং গরম মসলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখুন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে নিন। এবার নামিয়ে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা