দুপুরের খাবার খাওয়ার সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৫১

দুপুরের খাবার খাওয়ার সঠিক নিয়ম

অনেকেই অফিসে থাকাকালীন মধ্যাহ্নভোজকে তেমন গুরুত্ব দেন না অনেকে হয়তো কাজ করতে করতে খাবার খান, আবার অনেকে সঠিক সময়ের বাইরে খাবার খান, অনেকে আবার বাইরের খাবার খান। এতে শরীরের কিন্তু বারোটা বেজে যায়। পরে এর ভোগান্তিও পোহাতে হয় তাদের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অফিসে দুপুরের খাবার খাওয়ার সঠিক নিয়মের কথা।

বিরতি নিন

কাজ তো করতেই হবে, তবে খাওয়া বাদ দিলে কি চলবে? দুপুরের খাবারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। একটি বিরতি নিন। অন্তত ২০ মিনিট রাখুন দুপুরের খাবার খাওয়ার জন্য।

দ্রুত খাবেন না

দ্রুত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলেন, খাওয়ার সময় ডেস্কে ঝুঁকে না বসে সোজা হয়ে খান; ধীরে ধীরে খান। খাওয়ার সময় সোজা হয়ে বসা হজমে সাহায্য করে। এটি পেট ফোলা ভাব প্রতিরোধ করে।

ভালো করে চিবিয়ে খান

খাবারকে ভালোভাবে চিবিয়ে খান। ভালো করে চিবিয়ে খেলে খাবার হজমে সুবিধা হয় এবং পেট ফোলা ভাব দূর হয়।

বাইরের খাবার নয়

অনেকেই হয়তো দুপুরের খাবারের জন্য প্রক্রিয়াজাত খাবারকে বেছে নেন। প্রক্রিয়াজাত খাবারে বেশি চিনি, লবণ ও চর্বি থাকে। এটি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে। তাই প্রক্রিয়াজাত খাবারকে এড়িয়ে চেষ্টা করুন স্বাস্থ্যসম্মত খাবার খেতে।

স্ক্রিনের সামনে বসে খাবেন না

দি আমেরিকান জার্নাল অব ক্লিনিক নিউট্রিশনের একটি গবেষণায় বলা হয়, আমরা যখন টিভি বা কম্পিউটারের সামনে বসে খাবার খাই, তখন বেশি খাবার খেয়ে ফেলি। তাই খাবারের প্রতি মনোযোগী হোন।

দুপুরের খাবারের আগে কিছু খান

সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝখানে হালকা কিছু খেয়ে নিন। তবে চর্বিজাতীয় খাবার বা ভাজাপোড়া এড়িয়ে যান। এর বদলে আপেল বা কাঠবাদাম খান।

কফি

বেশি কফি খাওয়া শরীর থেকে মানসিক চাপ তৈরিকারী হরমোন করটিসল নিঃসরণ করে। এটি পরবর্তী সময়ে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। এর বদলে গ্রিন টি খেতে পারেন।

খাওয়ার আগে পানি পান করুন

গবেষণায় বলা হয়, খাওয়ার আগে পানি খেলে কম খাবার খাওয়া হয়। এটি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবার আগে পানি পান করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা