শীতে ঠোঁটের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪০

শীতে ঠোঁটের যত্ন নেবেন যেভাবে

শীতকালে ঠোঁটের বাড়তি যত্ন নিতে হয়। অনেক সময় ঠোঁটে অ্যান্টিসেপটিক ক্রিমের মোটা প্রলেপ দেওয়ার পর ঠোঁট ফেটে চৌচির হয়। আসলে ঠোঁটের যত্নে অ্যান্টিসেপটিক ক্রিম নয়, প্রয়োজন পেট্রোলিয়াম জেলির।

ঠোঁটের যত্নে বরাবরই পেট্রোলিয়াম জেলির কদর আছে। লিপস্টিক থেকে শুরু করে লিপবাম তৈরিতে পেট্রোলিয়াম জেলি হল প্রধান উপাদান। পেট্রোলিয়াম জেলি ঠোঁটকে সুরক্ষা দেয় এবং হাইড্রেট রাখে।

ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। সাদা রঙের পেট্রোলিয়াম জেলিই ঠোঁটের জন্য আদর্শ। যে সব পেট্রোলিয়াম জেলি রঙিন হয়, তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো থাকে। এগুলো ঠোঁটের জন্য উপযুক্ত নয়।

আজকাল রঙিন লিপবাম ব্যবহারের চলই বেশি। এই ধরনের লিপবাম ব্যবহার করলে আর লিপস্টিক পরার প্রয়োজন পড়ে না। কিন্তু ঠোঁটের জন্য এগুলো ব্যবহার করা নিরাপদ নয়। তার চেয়ে বাড়িতেই লিপবাম বানাতে পারেন।

যেভাবে বানাবেন:

হাতের কাছে পেট্রোলিয়াম জেলি ও নারকেল তেল থাকলেই তৈরি করতে পারেন লিপবাম। এজন্য ১ চামচ পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। এতে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি জমে গেলেই লিপবাম তৈরি হয়ে যাবে।

রঙিন লিপবাম বানাতে বেদানার কয়েকটা দানা ছাড়িয়ে পিষে নিন। বেদানার রসের সঙ্গে নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। লাল রঙের লিপবাম তৈরি হয়ে যাবে।

পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ছাড়াও লিপবাম বানাতে পারেন। কয়েক টুকরো বিটরুট ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন। এতে এক চামচ ঘি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে লিপবাম। আয়ুর্বেদের মতে, ঘি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা