ছোলার ডালে মুরগির মাংস রান্নার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | ২২ অক্টোবর ২০২৩, ০৮:৪৬

ছোলার ডালে মুরগির মাংস রান্নার সহজ রেসিপি

ছোলার ডাল দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো ছোলার ডালে মাংসের পদ। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই পদ। আবার রুটি বা পরোটার সঙ্গে খেতেও লাগে দারুণ।

বেশিরভাগ মানুষই এই পদ ভালো করে রাঁধতে পারেন না। আসলে ছোলার ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে অন্যদিকে মাংস দ্রুত সেদ্ধ হয়ে যায়।

তবে এই রেসিপি অনুসরণ করে আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই ছোলার ডালে মাংসের পদটি। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস ১ কাপ
২. ছোলার ডাল ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. কাঁচা মরিচ ৪-৫টি
৫. আদা বাটা ২ চা চামচ
৬. রসুন বাটা ২ চা চামচ
৭. ধনিয়া গুঁড়া ২ চা চামচ
৮. জিরার গুঁড়া ২ চা চামচ
৯. মরিচের গুঁড়া ২ চা চামচ
১০. হলুদের গুঁড়া ২ চা চামচ
১১. লবণ স্বাদমতো
১২. সয়াবিন তেল এক কাপ
১৩. আস্ত জিরা আধা চা চামচ
১৪. তেজপাতা, দারুচিনি ও সাদা এলাচ সামান্য।

পদ্ধতি : প্রথমে ভালো করে ছোলার ডাল ধুয়ে নিন। এরপর দিয়ে দিন কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচের ফালি, এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা, সঙ্গে পরিমাণ মতো ধনে, জিরা, হলুদ ও মরিচের গুঁড়া। সঙ্গে দিন লবণ ও তেল।

এবার পরিমাণমতো পানি মিশিয়ে চুলায় বসিয়ে দিন। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর আঁচ কমিয়ে আরও ২০ মিনিট রাঁধুন। তারপর মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন।

অন্যদিকে প্যানে তেল গরম করে বাকি পেঁয়াজ ভেজে একে একে সব মিসলা মিশিয়ে দিন। কম আঁচে রান্না করতে হবে। তারপর দিয়ে দিন মুরগির মাংস। ভালো করে নেড়ে পানি দিয়ে আঁচ কমিয়ে দিন।

এরপর মাংস সেদ্ধ হলে তাতে দিয়ে দিন ছোলার ডাল। এবার দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ৫ মিনিট রান্না করুন। ব্যাস তৈরি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে মাংস রান্না। গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করুন সুস্বাদু এই মাংসের পদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর