ঠোঁট গোলাপি ও নরম করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০২

সংগৃহীত

ঠোঁট সুন্দর মানেই হাসি সুন্দর। ফলে সুন্দর, নরম ও গোলাপি ঠোঁট নিয়ে আগ্রহ সবার। কিন্তু অনেক সময় পর্যাপ্ত পানির অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যায়। আবার কিছু খারাপ অভ্যাসে ঠোঁট কালো হয়ে যায়। এনিয়ে দুশ্চিন্তায় ভুগতে হয় আমাদের। এজন্যে ঠোঁটে জেনে না জেনে অনেক কিছুই মেখে বসি। যাতে ঠোঁটের দশা হয় আরও বেহাল। তবে সংবেদনশীল এই প্রত্যঙ্গকে ভালো রাখতে সবচেয়ে কার্যকরী উপায় হতে পারে ঘরোয়া ও প্রাকৃতিক উপায় ব্যবহার করা।

চলুন, এক ঝলকে পরামর্শগুলো দেখে নিই—

  • জলপাইয়ের তেল: রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁট জলপাইয়ের তেল দিয়ে মালিশ করা উপকারী। এটা ঠোঁটের রং হালকা করে পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণ করে তোলে।
  • চিনি: চিনি খুব ভালো এক্সফলিয়েটর যা ত্বকের মৃত কোষ দূর করতে সহায়ক। চিনির দানা এক চামচ মাখনের সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে দিনে কয়েকবার ঠোঁট মালিশ করুন।
  • মধু ও লেবু: এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান। এটি ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।
  • পুদিনা পাতা ও লেবু: নিস্তেজ, শুষ্ক ঠোঁটকে জীবিত করে পুদিনা। হাইড্রেটিং বৈশিষ্ট্য থাকায় এটি ঠোঁটের স্বাভাবিক আভা ফিরিয়ে দেয়। এজন্যে ৫ থেকে ৬টি পুদিনা পাতা গুঁড়ো করে তাতে অর্ধেকটা লেবু মেশান। এছাড়া কিছুটা মধুও মেশাতে পারেন। তারপর এটি ঠোঁটে লাগান।
  • নারকেল তেল: নারকেল তেল আমাদের ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এ তেল ঠোঁটকে আর্দ্র করে এবং ফাটা থেকে সুরক্ষা দেয়। রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল তেল লাগাতে পারেন। এতে ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর