অপু বিশ্বাস ৪৫ লাখ, পরিমনির দাম ৩ কোটি

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২১, ০২:৪৮

ছবিঃ সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও অপু বিশ্বাস। টানা দুই ঈদে দুটি গাড়ি কিনেছেন তারা। অপু কিনেছেন অডি থ্রি সেলুন, পরীমনি রয়েল ব্লু রঙের মাসেরাতি।

করোনার এই দুঃসময়ে বেশির ভাগ শিল্পী ও কলাকুশলী ঘরে বসে আছেন। কলাকুশলীদের অনেকে অর্থকষ্টে ঢাকা ছেড়েছেন যেখানে দুই নায়িকার বাড়িতে নতুন গাড়ি বিস্মিত করেছে চলচ্চিত্রের অনেককে। কেউ কেউ আবার অভিনন্দনও জানিয়েছেন।

পরীমনির ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের রয়েল মাসেরাতি ব্রান্ডের গাড়িটি

গত ঈদে পরীমনি কিনেছেন ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের রয়েল মাসেরাতি ব্রান্ডের একটি গাড়ি।

আমদানিকারক সূত্রে জানা যায়, বাংলাদেশে এ গাড়ির দাম কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা।

ক্যারিয়ারের শুরুতে কিন্তু এত দামি গাড়ি ব্যবহার করতেন না ঢালিউডের এই নায়িকা। পরীমনি ব্যবহার করতেন টয়োটা ব্যান্ডের প্রিমিও মডেলের একটি গাড়ি।

তবে ব্যবহারের পাশাপাশি গাড়ি সংগ্রহের প্রতিও ঝোঁক রয়েছে এই নায়িকার। আর তাই মাঝে সত্তরের দশকের নীল রঙের একটি মিতসুবিশি লেন্সার কিনেছিলেন ব্যক্তিগত সংগ্রহশালার জন্য।

গাড়ির ব্যাপারে বরাবরই শৌখিন এ নায়িকা। সবশেষ ব্যবহার করেন প্রায় কোটি টাকা দামের হ্যারিয়ার। সাদা রঙের সেই গাড়ি গত ২৪ জুন দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যায়।

এদিকে এবার ঈদে (ঈদুল আজহা) নতুন গাড়ি কিনেছেন অপু বিশ্বাস। তিনি কিনেছেন লাল রঙের অডি থ্রি সেলুন। গাড়িটির নিবন্ধন ফিসহ ক্রয় করতে অপুর খরচ করতে হয়েছে ৪৫ লাখ ৮০ হাজার টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর