শুভর ‘মিশন এক্সট্রিম’ দেখার আমন্ত্রণ জানালেন শাকিব

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ০৪:৪৬

ছবিঃ সংগৃহীত

মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি দেখার আমন্ত্রণ জানালেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। রবিবার (৫ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ১৯ তম ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থিত থেকে প্রবাসী বাঙালিদের আরিফিন শুভ অভিনীত এ সিনেমা দেখার আমন্ত্রণ জানান বাংলা সিনেমার সবচেয়ে সফল এ তারকা।

শাকিব খান বলেন, এখন তো আমাদের সিনেমা ঢালাও করে আমেরিকায় অস্ট্রেলিয়ায় রিলিজ হচ্ছে। বড় বড় সব মহাদেশে রিলিজ হচ্ছে। আপনাদের এখানেও একটি সিনেমা রিলিজ হয়েছে। আই হোপ, সেদিন আর বেশি দূরে নয় যে আমরা এখান থেকে কেউ কল দিলে রিসিভ করে বলবো যে, নিউইয়র্কের সেল কেমন? টরেন্টোর কি অবস্থা? জ্যাকসন হাইটের কি অবস্থা?

নিউ ইয়র্কে মিশন এক্সট্রিম রিলিজ হয়েছে। সবাইকে এ ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সবসময়ই চাই শুধু আমি কেন, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা ও বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; সবসময় সবাইকে সাপোর্ট করি। তাদের প্রতি আমরা শুভকামনা সবসময়ই রাখি। যে ভালো কাজ করে আমি তার সঙ্গে সব ছিলাম আছি থাকবো।

নতুন আশা প্রকাশ করে শাকিব খান বলেন, ইনশাল্লাহ, আজ এই অডিটোরিয়ামে বলছি- এমন একদিন আসবে যেদিন আমরা এখানকার বড় কোনো স্টেডিয়ামে প্রোগ্রাম করবো। বিরাট প্রোগ্রাম করবো ইনশাল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর