এবার রানু মণ্ডলকে গাড়ি-বাড়ি দিবেন হিমেশ

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ০২:১১

ছবিঃ সংগৃহীত

রাতারাতি ভাইরাল হওয়ার পর তারকা খ্যাতি পেয়েছিলেন রানু মণ্ডল। এই ভাইরাল শব্দটিই রানুকে রানাঘাট রেলস্টেশন থেকে পৌঁছে দিয়েছিল বলিউডের রঙিন জগতে। 

ভারতের সংগীত পরিচালক হিমেশের হাত ধরে রানুর ‘তেরি মেরি কাহানি’ গান ছড়িয়ে পড়ে চারদিকে। ভাইরাল হওয়ার পরবর্তী সময় ছিল রানু মণ্ডলের কাছে অনেকটাই স্বপ্নের মতো। রানাঘাটের স্টেশন থেকে সোজা জায়গা পেয়েছিলেন বলিউডে। 

সব খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরলেন সেই রানাঘাটের ভাঙা বাড়িতে। আবার যেন সেই পুরনো অন্ধকারেই ডুবসাঁতার দিলেন রানু মণ্ডল।

সম্প্রতি ভারতের জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে। সেখানেই একান্ত সাক্ষাৎকারে রানু বলেন, এখনো হিমেশ তাকে মুম্বাইতে যেতে বলেন!

শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে রানু বলেন, ‘হিমেশ আমাকে বলেছিলেন আমার জন্য একটা ফ্ল্যাট কিনে রাখবেন। কারণ, মুম্বাইয়ে রেকর্ডিং করতে গেলে দু-তিন দিন থাকতে হয়। আবার রানাঘাটে আসতে হয়। এই ঘন ঘন আসা-যাওয়াটা সম্ভব নয় বলেই হিমেশ আমাকে ফ্ল্যাট দেবেন বলেছিলেন। ওখানে থেকে কাজ করার জন্য শুধু বাড়ি নয়, গাড়িও দেবেন বলে কথা দিয়েছেন হিমেশ! 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর