শুক্রবার শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ০৮:২৫

সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি-ফাইল ছবি

শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম শুরু হচ্ছে। নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হচ্ছে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।

'তের পেরিয়ে চৌদ্দ এলো/এগিয়ে চলো, পেখম মেলো,' স্লোগান নিয়ে আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) থেকে সিজন-১৪-এর নতুন পর্বগুলোর সম্প্রচার শুরু হবে দুরন্ত টেলিভিশনে।

পরে  বিটিভি ও মাছরাঙা টিভিতেও দেখা যাবে।

সমানুভূতিকে মূলভাব ধরে, মজার মজার সব গল্প দিয়ে সিসিমপুরের সাজানো হয়েছে এবারের মৌসুম। হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে প্রতি পর্বে বরাবরের মতো আরও থাকছে গুণী ময়রা, আশা, গ্রোভার, রায়া, খুশি আর বাহাদুর।

ইউএসএআইডি'র আর্থিক সহযোগিতায় নির্মিত 'সিসিমপুর' ২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় 'সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়' এই লক্ষ্য নিয়ে কাজ করছে।

সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর