অভিনেতা মাহমুদ সাজ্জাদ আইসিইউতে

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ০৭:২৫

মাহমুদ সাজ্জাদ। ছবি: সংগৃহীত

অভিনয় শিল্পী মাহমুদ সাজ্জাদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রোববার রাতে মাহমুদ সাজ্জাদের ভাই মোঃ হামিদ খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাহমুদ সাজ্জাদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করানো হয়।

তিনি আরও বলেন, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু  কোভিড পরবতী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বড় ভাইয়ের জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন মোঃ হামিদ।

জহির রায়হান পরিচালিত 'সংসার' সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত 'ঝড়ের পাখি', 'আপন পর', আজিজ আজহারের 'চোখের জলে'-সহ বেশ কয়েকটি চলচ্চিতে অভিনয় করে বেশ পরিচিতি পান।

এক সময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেইসঙ্গে টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়িয়ে দেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক 'সকাল-সন্ধ্যা'।

৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন 'লেট দেয়ার বি লাইট', 'স্পার্টাকাস' ও 'জনক'-সহ বেশ কিছু নাটকে।

মাহমুদ সাজ্জাদের ছোট ভাই কে এম খালিদ সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর