মিথিলার আর তার দেবরের মিষ্টি সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনিন্দ্য

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ০৬:১১

ছবিঃ সংগৃহীত

রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের গায়িকা ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘মায়া’। গত ২৮ জুন ছবির শুটিং শেষ হয়েছে। এতে অনিন্দ্য অভিনয় করেছেন আলী চরিত্রে। আর মিথিলা মায়া নামে এক নারীর চরিত্রে।

কলকাতার একজন নামি পরিচালক রাজর্ষি দের ‘মায়া’ নামের একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। ছবিতে মিথিলার বিপরীতে স্ক্রিন শেয়ার করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

ইতিমধ্যে অনিন্দ্যের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে মিথিলার। সিনেমায় মিথিলার সঙ্গে কাজ করে মুগ্ধ অনিন্দ্য। মিথিলার প্রশংসায় তিনি বলেই ফেলেছেন— ‘সৃজিত মুখার্জি ভাগ্যবান, মিথিলার মতো বউ পেয়েছেন।’

অনিন্দ্য মিথিলাকে ভাবি বলে ডাকেন। এ বিষয়ে কলকাতার এক গণমাধ্যমকে অনিন্দ্য বলেন, ‘ভাবি আর দেবরের মধ্যে যেমন মিষ্টি সম্পর্ক হওয়া উচিত, ঠিক তেমনটিই আমার আর মিথিলার বন্ধুত্ব। মিথিলার জ্ঞান, প্রতিভা আর অভিনয় দক্ষতা অতুলনীয়। এটি আমার মুখের কথা নয়; রাজর্ষি দে মিথিলার কাঁধে নিশ্চিন্তে তিনটি যুগ (সিনেমায় মিথিলাকে তিন সময়ের রূপে দেখা যাবে) বহনের গুরুদায়িত্ব তুলে দিয়েছেন। তাতেই এটি প্রমাণিত। আমি বলব— মিথিলা শুধুই গুণী বা সুন্দরীই নন; তিনি খুব ভালো মা। ভাগ্যবান পুরুষ এমন নারীকে নিজের করে পায়।’

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর