এবার কাশ্মীরে স্কুল তৈরিতে অনুদান দিলেন অক্ষয় কুমার

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ০৭:১৫

ছবিঃ সংগৃহীত

অক্ষয়ের দানের হাতের খবর সকলেরই জানা। ব্যক্তি অক্ষয়ের প্রশংসা সর্বমহলে। বিভিন্ন সময় সাহায্য-সহযোগিতা তিনি এর আগেও করেছেন। করোনা মহামারিতেও অক্সিজেন দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। করোনা দরিদ্র মানুষদের জন্যও বরাদ্দ দিয়েছিলেন এ অভিনেতা। এবার স্কুল তৈরির জন্য এক কোটি রুপি অনুদান দিলেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৭ জুন কাশ্মীরে বর্ডার সিকিওরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অক্ষয়। সেখানেই জরাজীর্ণ অবস্থায় একটি স্কুল তার চোখে পড়ে। সেই স্কুল ফের চালু করার জন্য আর্থিক সাহায্যের ইচ্ছে প্রকাশ করেন অভিনেতা। মুম্বাইয়ে ফিরে স্কুলটির জন্য এক কোটি রুপি অনুদান দেন তিনি। স্কুলের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা। স্কুলের নামকরণ করা হবে অক্ষয়ের প্রয়াত বাবা হরি ওম ভাটিয়ার নামে। এরইমধ্যে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১৯৮৭ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন অক্ষয় কুমার। মহেশ ভাটের পরিচালনায় ‘আজ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। কারাতে মাস্টার হিসেবে মাত্র ৭ মিনিটের উপস্থিতি ছিল ওই সিনেমায়।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি। সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ জানুয়ারি ২০২২ সালে মুক্তি পাবে এটি। এ সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর