প্রেমিকের সাথে থাকতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জ্যাকুলিন!

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ২১:৪৮

ছবি : ইন্টারনেট

কাজের চাপ থেকে মুক্তি পেতে জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ নতুন প্রেমিককে নিয়ে চলে যেতে চাইছেন লোকচক্ষুর আড়ালে। প্রিয়জনের সঙ্গে রঙিন করে তুলতে চান সময়।

সেই ভাবনাতেই নাকি সম্প্রতি একটি বাড়ি কিনেছেন ১৭৫ কোটি রুপি ব্যয়ে। সমুদ্রের একদম সামনে বিলাসবহুল এ বাড়ি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন প্রেমে পড়েছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। কাজের ক্লান্তি তো রয়েছেই সেইসঙ্গে নতুন ভালোবাসার মানুষের সঙ্গে দূরত্ব সইতে পারছেন না বলিউডের এ সুন্দরী। তাই প্রেমিকের সঙ্গে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

নিজের ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আড়ালে রেখেছেন তিনি। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম ভাঙার পর শোনা যায়নি তাকে নিয়ে নতুন কোনো সম্পর্কের গুঞ্জন।

খবর চাউর রয়েছে, জ্যাকুলিনের নতুন প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। বেশ কিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন তারা। নতুন বাড়ি খোঁজা এবং কেনার সময়ও নাকি জ্যাক্যুলিনের সঙ্গে ভিডিও কলে মজে থাকতেন তার প্রেমিক। এই দূরত্ব এবার মুছতে চলেছে। খুব শিগগিরই জুহুর নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করবেন ২ জন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর