২৫ বছর পর ফের করণ জোহরের ছবিতে সালমান খান

বিনোদন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০১

২৫ বছর পর ফের করণ জোহরের ছবিতে সালমান খান

বলিউডে করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় ২৫ বছর আগে অভিনয় করেছিলেন সালমান খান। এরপর করণ জোহরের কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। তবে এবার ভাঙতে চলেছে সেই বিরতি।

ভারতীয় জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান তার আসন্ন সিনেমার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন। যদিও ছবিটি করণ নিজে পরিচালনা করছেন না, বরং করণের ধর্মা প্রডাকশন প্রযোজনা করবে সেটি।

সালমান খান জানিয়েছেন, ‘দ্য বুল’ নামে একটি সিনেমা করছেন তিনি। ধর্মা প্রডাকশনের ব্যানারে সেটি প্রযোজনা করবেন করণ জোহর। পরিচালনা করবেন বিষ্ণুবর্ধন।

শোনা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলার ছবিতে আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে বলিউড ভাইজান সালমানকে। এর বেশি কিছু জানাননি অভিনেতা।

বর্তমানে নিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার ৩’-এর সাফল্য উদযাপন করছেন সালমান খান। ছবিটির আয় এরই মধ্যে বিশ্বব্যাপী ৪০০ কোটি ছাড়িয়েছে। মণীশ শর্মা পরিচালিত এই চলচ্চিত্রে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর