দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৩, ১১:৪৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নেতারা মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। সেই তালিকায় আছেন শোবিজের কয়েকজন তারকাও।

শোনা যাচ্ছে, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক নায়িকা অপু বিশ্বাস। তিনিও দলটির পক্ষে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

এর আগে, একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অপু বিশ্বাস। কিন্তু আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর