করোনামুক্ত হলেন রণবীর কাপুর

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২১, ২৩:০৩

বলিউড অভিনেতা রণবীর। ফাইল ছবি

করোনামুক্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর। গত শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা রণধীর কাপুর।

এর আগে গত ৯ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। এ অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তাঁর মা নীতু কাপুর।

ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর জানিয়েছেন, রণবীর করোনামুক্ত। তিনি বলেন, ‘রণবীর এখন পুরোপুরি সুস্থ। আমার সঙ্গে তার দেখা হয়েছে।’

তবে রণবীর যে সুস্থ হয়ে উঠেছেন, তার আভাস ভক্তরা আগেই পেয়েছিলেন।

রণবীরের বোন রিধিমা কাপুর সাহানি গত বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেন তাঁর ভক্তদের জন্য। সেখানে দেখা যায়, মাস্ক পরে রয়েছেন রিধিমা এবং তাঁর পাশে চশমা পরে বসে আছেন রণবীর। প্রয়াত অভিনেতা ও রণবীর-রিধিমার বাবা ঋষি কাপুরের আত্মার শান্তি কামনায় পূজার আয়োজন করেছিল কাপুর পরিবার। সেখানেও উপস্থিত ছিলেন রণবীর। আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন রণবীর। চিকিৎসকদের পরামর্শ মেনে চলেছেন। বড় রকমের কোনো শারীরিক অসুস্থতা ছিল না তাঁর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর