অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

সময় ট্রিবিউন ডেস্ক | ১৬ এপ্রিল ২০২৩, ২২:৩১

সংগৃহীত

নানা জল্পনা-কল্পনা শেষে সম্প্রতি বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। সেই সরকারি নোটিশ প্রকাশের কয়েক দিন যেতে না যেতেই হিন্দি সিনেমা মুক্তির ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ৫ মে তারা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের আলোচিত সিনেমা 'পাঠান'। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, বাংলাদেশে বলিউডের ‘পাঠান’ আগামী ৫ মে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ বিষয়ে ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয়।

গত ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রের ১৯টি সহযোগী সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়ে। ফলে এ বছর ১০টি ও ২০২৪ সালে ৮টি হিন্দি সিনেমা আমদানি করে প্রদর্শন করা যাবে।

গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান। সিনেমাটি আয়ের দিক থেকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর