এবারের মিস ইন্ডিয়া রাজস্থানের নন্দিনী গুপ্তা

সময় ট্রিবিউন ডেস্ক | ১৬ এপ্রিল ২০২৩, ২১:৫৭

সংগৃহীত

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হয়েছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা।

গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে সংযুক্ত আরব আমিরাতে বসেছিল মিস ইন্ডিয়া ২০২৩-এর জমকালো আসর। অনুষ্ঠানে মুকুট জিতে নিলেন নন্দিনী।

মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে নন্দিনীর মাথায় মুকুট পরিয়ে দিতে দেখা গেছে। দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ হয়েছেন এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা। ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটা অঞ্চলের মেয়ে। তিনি বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন।

এক সাক্ষাৎকারে নন্দিনী জানায়, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছে ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়কৃত বেশির ভাগ অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।

তিনি আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার অসংখ্য কৃতিত্বপূর্ণ কাজও তাকে অনুপ্রাণিত করে।

এছাড়া মিস ইন্ডিয়ার ৫৯ তম আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পল এবং ভূমি পেডনাকার।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ