দক্ষিণে পাড়ি দেবেন জাহ্নবী

বিনোদন ডেস্ক: | ৭ মার্চ ২০২৩, ০৩:৪১

সংগৃহীত ছবি

বলিউডের নতুন প্রজন্মের তারকা জাহ্নবী কাপুরের জন্মদিন আজ। আর জীবনের এ বিশেষ দিনে ভক্তদের সুখবর দিলেন এ অভিনেত্রী।

জানালেন বলিউড পেরিয়ে এবার দক্ষিণে পাড়ি জমানোর কথা। এই প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ প্রকল্পের সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে।

নতুন সিনেমাটির নাম ‘এনটিআর ৩০’। কোরাতালা শিবার পরিচালনায় এ সিনেমায় এনটিআর জুনিয়রের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। প্রকাশ্যে এসেছে সে সিনেমার প্রথম লুক। জন্মদিনে এ সাফল্যের খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন জাহ্নবী কাপুর।

প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যায়, নদীর তীরে গ্রাম্য যুবতীর বেশে বসে আছেন জাহ্নবী। তার এলো চুল ছড়িয়ে রয়েছে বুকের কাছে। গোলাপি ব্লাউজের সঙ্গে খাটো করে পরা হলুদ শাড়ি। তার সবুজ আঁচল আলুথালু এক পোষ্যের ভারে। তাকে কোলে নিয়েই বসে আছেন নায়িকা। হাসিমুখে ঘুরে তাকিয়ে আছেন পিছনে। দূরে আবছায়া। গাছের ফাঁকে জমাট বাঁধা কুয়াশা।

উপরে লেখা, ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ।’ কী আছে ‘এনটিআর ৩০’-এর কাহিনিতে? ক্রমশই স্পষ্ট হবে কুয়াশা কেটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর