এবার অস্কারে উপস্থাপনা করবেন দীপিকা

সময় ট্রিবিউন | ৪ মার্চ ২০২৩, ০১:৪৭

সংগৃহীত

এবার অস্কারে উপস্থাপনা করবেন দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জানা গেল, উপস্থাপনার মঞ্চ মাতাবেন তিনি। এবারের অস্কার পুরস্কার ভারতীয়দের জন্য অন্যরকম রোমাঞ্চ বয়ে নিয়ে এসেছে। একে তো সেরার দৌড়ে আছে ভারতীয় তিন সিনেমা।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রামে নিজেই খবরটি ভাগ করে নেন অভিনেত্রী।

অস্কার ২০২৩-এ উপস্থাপকের তালিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও আছেন ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ প্রমুখ।

দীপিকার পোস্টে শুভেচ্ছাবার্তা জানায় অনুরাগীরা। সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বর্তমানের অন্যতম জনপ্রিয় এই নায়িকাকে। মন্তব্য করেছেন সহ-তারকারাও।

নেহা ধুপিয়া লেখেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখলেন, ‘বুম’। দীপিকার স্বামী রণবীর সিং মন্তব্যের ঘরে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কার অনুষ্ঠান। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর