তবে কি অভিনয় ছাড়ছেন অক্ষয়?

সময় ট্রিবিউন | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৩

অক্ষয় কুমার

এইতো করোনার কিছুদিন আগেও তাকে বলা হতো ‘গ্যারান্টি কুমার’। তার ছবি মানেই বক্স অফিসে লাভের মুখ দেখার নিশ্চয়তা। করোনা এসে যেন সব এলোমেলো করে দিলো। ‘সূর্যবংশী’র পর টানা ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়াতে, নতুন বছরে নতুনভাবে শুরু করতে। কিন্তু কীসের কী, শনির দশা যেন কাটছেই না!

টানা ব্যর্থতায় কী ভাবছেন অভিনেতা? কেননা এর আগে এমন পরিস্থিতিতে চলচ্চিত্র থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। গত বছর ‘লাল সিং চাড্ডা’ ব্যর্থ হওয়ার পর থেকে এখনও অভিনয় থেকে অবসরে আছেন আমির খান। তবে কি অক্ষয় বিরতির কথা ভাবছেন?

 

এ ব্যাপারে অভিনেতা জানান, যদি পর পর ছবি ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে, বিরতি নেওয়ার এবং নিজেকে বদলানোর সময় এসেছে। এই ব্যর্থতা তার জীবনে কোনো নতুন ব্যাপার নয়। বক্স অফিসে ছবির এই বিপর্যয়ের দায় তারই।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়া ‘সেলফি’ বক্স অফিসে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, অক্ষয়ের দীর্ঘ অভিনয় জীবনে এটিই সবচেয়ে বড় ফ্লপ। কোনো মিরাকল না ঘটলে এই ছবির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই।

অক্ষয় বলেন, ‘আমার ক্যারিয়ারে এটা প্রথম ঘটছে না। একটা সময় টানা ১৬টা ছবি ফ্লপ হয়েছে আমার। পর পর ৮টা ছবি চলেনি, এমনটাও হয়েছে। এখন ৩-৪টা ছবি টানা ব্যর্থ হয়েছে। ছবির এই ব্যর্থতার দায় আমার। দর্শক বদলাচ্ছে, আমাকেও বদলাতে হবে। নিজেকে ভাঙতে হবে। নতুন করে শুরু করতে হবে, কারণ দর্শক নতুন কিছু দেখতে চায়।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর