দিনভর শুটিং করলেও শাকিব–বুবলী কেউ কারও সঙ্গে কথা বলেননি

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২২, ২২:৫৮

সংগৃহীত

দিনভর শুটিং করলেও শাকিব খান আর শবনম বুবলী দুজনে কেউ কারও সঙ্গে কোনো কথা বলেননি। দৃশ্যধারণ শেষ হতে না হতেই দুজনেই আলাদা দুই জায়গায় গিয়ে বসেন। পরিচালকের ডাক পড়লে আবার তাঁরা ক্যামেরার সামনে এসে দাঁড়াতেন। তাই তো ভিন্ন ধরনের পরিকল্পনায় রোমান্টিক ধাঁচের এই গানের শুটিং করতে হয়েছে। নায়ক–নায়িকা দুজনের সিদ্ধান্তের কারণেই এমন বদল আনতে হয়েছে বলে জানান শুটিং–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার সকাল থেকে ঢাকার কারওয়ান বাজারের একটি পাঁচতারা হোটেলে গানের শুটিং করছিলেন শাকিব ও বুবলী। 

সন্তানের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এটি তাঁদের দুজনের প্রথম শুটিং। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির সংশ্লিষ্ট ব্যক্তিরা কড়া নিরাপত্তার মধ্যে শুটিং শুরু করেন। এই ছবির পরিচালক তপু খান। 

তিনি বললেন, ‘শুটিংয়ে দুজন ভীষণ আন্তরিক ছিলেন। সময়ের আগে তাঁরা শুটিং সেটে এসে পৌঁছান। আমরাও সুন্দরভাবে শুটিং করেছি। রাত সাড়ে নয়টার দিকে শাকিব ভাই তাঁর অংশের শুটিং শেষ করেছেন। আর রাত ১১টায় শেষ হয় বুবলীর শুটিং।  

জানা গেছে, শাকিব খান ও বুবলী দুজনে শুটিং করছেন ঠিকই, কিন্তু শুটিংয়ের বাইরে তাঁরা কেউ কারও দিকে একবারের জন্যও তাকাননি। এমনকি দৃশ্য ধারণ শেষে দুজনে দুজনের মতো করে আলাদা জায়গা বসেছিলেন। লম্বা বিরতি যখন ছিল, তখন তাঁরা যাঁর যাঁর রুমে চলে যান। ইউনিট–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার এই পাঁচতারকা হোটেলে দুজনের জন্য আলাদা দুটি কক্ষ ভাড়া করেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। তাঁদের জন্য বরাদ্ধ করা কক্ষ দুটির নম্বর হচ্ছে ৭১০ ও ৭১২।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর