এবার ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১

সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান এবার ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন। বনানীতে হতে যাচ্ছে জনপ্রিয় এই তারকার চ্যারিটেবল ট্রাস্ট ‘বিং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের আউটলেট।

‘বিং হিউম্যান’ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সালমান নিজেই।  

এক ভিডিও বার্তায় তিনি ঢাকায় ব্র্যান্ডটির শোরুম চালুর ঘোষণার দেন। সালমান খান বলেন, ‘হায় বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে বিয়িং হিউম্যান ক্লোথিং ঢাকায় চালু হতে যাচ্ছে।’

ভিডিওতে চালু হতে যাওয়া স্টোরের ঠিকানাও জানিয়েছেন সালমান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০মিনিট থেকে এই স্টোর চালু হতে যাচ্ছে। ঠিকানা- হাউজ- ৮, রোড-১০/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১৩।

‘বিং হিউম্যান’ র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহেল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি৷

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য।  

বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করা ‘বিং হিউম্যান’ এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর