ডিভোর্স চূড়ান্ত: স্ত্রীকে ১ কোটি রুপি দিলেন হানি সিং

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:৪১

সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের  ইতি টানলেন বলিউডের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার হানি সিং। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিল্লির সাকেট জেলা আদালতে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়েছে। স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর তার হাতে এক কোটি রুপির চেক তুলে দিয়েছেন হানি সিং।

সম্পর্ক নিয়ে তাদের মাঝে বোঝাপড়া চলছিলো অনেক আগে থেকেই। কিন্তু তার কোনো সমাধান মেলেনি। এর আগে ২০২১ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ তোলেন শালিনী তালওয়ার। পরে মামলাও করেন। এই গায়কের কাছে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন শালিনী। যদিও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন হানি সিং।

গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) হানি এবং শালিনী দিল্লির সাকেত আদালতে বিচারের পর মধ্যস্থতায় আসেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচারক বিনোদ কুমারের উপস্থিতিতে হানি এক কোটি টাকার চেক তুলে দেন শালিনীর হাতে। জানা গেছে, মামলার পরবর্তী শুনানি হবে ২০২৩ সালের ২০ মার্চ। সেখানেই পরবর্তী প্রস্তাব নিয়ে কথা হবে।

প্রসঙ্গত, প্রায় ২০ বছর ধরে ডেট করছিলেন তারা। ২০১১ সালের ২৩ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হানি সিং ও শালিনী তলওয়ার। চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে দিল্লির এক গুরুদ্বারে গিয়ে তারা বিয়ে করেন। তাদের সম্পর্কের কথা জানাজানি হতে প্রায় তিন বছর লেগে যায়। জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর