অনন্ত-বর্ষার নতুন সিনেমায় বলিউডের রাহুল দেব

বিনোদন ডেস্ক | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১

সংগৃহীত

ঢাকাই সিনেমার প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। তার সর্বশেষ ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এই মধ্যে প্রথমবারের মতো নিজের প্রযোজনার বাইরে সিনেমা করছেন অনন্ত ও বর্ষা। তাদের নিয়ে ‘সুনান মুভিজ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।

অ্যাকশনধর্মী এ ছবির নাম ‘কিল হিম’। এ ছবিতে অভিনয় করবেন বলিউডের সফল খল অভিনেতা রাহুল দেব।

শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে পরিচালক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

সিনেমায় অভিনয় করবেন মিশা সওদাগরসহ বাংলাদেশ ও ভারতের আরও অনেক জনপ্রিয় তারকা শিল্পী। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মহরত উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।

মহরতে জানানো হয়, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর