সিনেমা ছেড়ে দেওয়া নায়িকাকে হত্যার হুমকি

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২২, ২৩:২৬

সংগৃহীত

ঢালিউড নায়িকা পুষ্পিতা পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে থানায়ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

একদল অজ্ঞাতনামা ব্যক্তিরা পুষ্পিতা পপিকে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী যদি আর কখনও এফডিসিতে যাওয়া-আসা করেন, তাহলে তাকে মেরে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এ নিয়ে গত ১৩ জুলাই চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০। তবে কারা এই হুমকি দিয়েছেন বিষয়টি উল্লেখ করেননি তিনি।

পুষ্পিতা পপি সাধারণ ডায়েরিতে উল্লেখ্য করেন, তিনি অভিনয় বাদ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে। এসময় তাকে বের হয়ে আসতে বলা হয়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে তার। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা।  

জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ২০১৪ সালে ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমায়। ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর