ঠান্ডায় বেহাল দশা শাবনূরের

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ২৩:০৩

সংগৃহীত

ঠান্ডাজনিত সমস্যায় বেহাল দশা একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাসায় রয়েছেন। ঈদের আগের দিন ভর্তি হয়েছিলেন সেখানকার একটি হাসপাতালে। গেল কোরবানির ঈদ হাসপাতালের বিছানাতেই কেটেছে অভিনেত্রীর। ঈদের পরদিন ফিরে যান বাসায়।

অসুস্থতার খবর অস্ট্রেলিয়া থেকে শাবনূরই জানিয়েছেন। নায়িকা বলেন, ‘হঠাৎ করে ঠান্ডা লেগেছে। ঠান্ডা এত পরিমাণ যে, ভালো করে কথাই বলতে পারছি না। গলার খুবই খারাপ অবস্থা। আল্লাহর রহমতে অন্য সমস্যা নেই। এবার ঈদ ঘিরে অনেক পরিকল্পনা ছিল৷ তার কিছুই হয়নি। ঈদের দিন হাসপাতালেই থাকতে হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছি৷’

শাবনূর আরও বলেন, ‘অসুস্থতার কারণে কারও সঙ্গেই এবার ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারিনি। ঈদের দিন পরিবারের সবাই মিলে বের হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি। ঘরবন্দিই কেটেছে এবারের ঈদ। সবাই আমার জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন ধরে ছেলে আইযানকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। তার পরিবারের অন্যান্য সদস্যরাও সিডনিতে থাকেন। অর্ধযুগের বেশি সময় ধরে অভিনয়ের বাইরে বহু হিট সিনেমার এই সফল নায়িকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর