নায়িকার সঙ্গে রাত্রিবাস, গ্রেফতার শাহরুখ!

নিজস্ব প্রতিবেদক | ৮ জুলাই ২০২২, ০৭:২০

সংগৃহীত

মাদক মামলায় গ্রেফতার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। দেশজুড়ে হইচই ফেলা এ ঘটনার কথা সবারই জানা। কিন্তু অতীতে খোদ কিং খানও গ্রেফতার হয়েছিলেন পুলিশের হাতে, একথা জানতেন কি? তিন দশক আগের সেই ঘটনা উল্লেখ করেছেন অনুপমা চোপড়া তার লেখা বই, ‘কিং অব বলিউড’-এ।

ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়, ১৯৯২ সালে শাহরুখ কাজ করছিলেন তার বহুল চর্চিত এবং বিতর্কিত ছবি ‘মায়া মেমসাব’-এ। বিপরীতে দীপা শাহী। অনুপমার বইয়ে উল্লেখ আছে, সে সময়ে এক পত্রিকায় লেখা হয়, ছবির একটি অতি-ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তুতি হিসেবে নাকি এক হোটেলে রাত কাটিয়ে এসেছেন শাহরুখ-দীপা। এবং নিজ স্ত্রী দীপাকে সেখানে পাঠিয়েছিলেন খোদ পরিচালক কেতন মেহতাই! এবং পরেরদিন সেই যৌনদৃশ্যের শুটিং নাকি হয় কেতন এবং চিত্রগ্রাহকের উপস্থিতিতেই।

পত্রিকার সেই রিপোর্ট পড়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শাহরুখ খান। ‘কিং অব বলিউড’-এ অনুপমা লিখেছেন, কিং খানের সন্দেহ গিয়ে পড়ে কিথ ডি’কোস্টা নামে এক সাংবাদিকের ওপর। সোজা তার দফতরে পৌঁছে তাকে রীতিমতো হেনন্তা করেন শাহরুখ। ভুয়া খবর লেখা হয়েছে দাবি করে হুমকিও দেন। এর পরই নাকি পুলিশের কাছে অভিযোগ করেন ওই সাংবাদিক। গ্রেফতার হতে হয় 'বলিউড বাদশা’কে।

অনুপমার বইয়ে লেখা হয়েছে, পরবর্তীতে এক সাক্ষাৎকারে এ ঘটনার কথা শাহরুখ নিজে স্বীকারও করেন। জানান, কীভাবে ওই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। যার ফলশ্রুতিতে তার ছবির সেটে পৌঁছে যায় পুলিশ। সাদা পোশাকের পুলিশকর্মীদের দেখে অবশ্য প্রথমে অনুরাগী বলে ভুল করেছিলেন কিং খান!

সেই ভুল ভাঙে অচিরেই। পরে জামিনে ছাড়া পেয়ে ‘বাদশা’ জানতে পারেন, কিথ ডি’কোস্টা ওই খবরটি লেখেননি। তাই পরে ওই সাংবাদিকের কাছে গিয়ে নাকি ক্ষমাপ্রার্থনাও করে আসেন শাহরুখ খান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর