শুটিংয়ের সময় মারধর করতেন বানসালি: রণবীর

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২২, ২০:৩৩

সংগৃহীত

সঞ্জয়লীলা বানসালির ‘সাঁওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করেন রণবীর কাপুর। প্রথম সিনেমা দিয়েই সিনেপ্রেমীদের নজর কাড়েন তিনি।

ধারণা করা হচ্ছিল বলিউডের এই প্রভাবশালী নির্মাতার সঙ্গে আরও বেশ কিছু কাজে দেখা যাবে রণবীরকে।

কিন্তু সেই ২০০৬ সালের পর রণবীরকে আর সেভাবে বানসালীর ডিরেকশনে অভিনয় করতে দেখা যায়নি।

এর কারণ জানাতে গিয়ে এবার বোমা ফাটালেন রণবীর। জানালেন, শুটিংয়ে বানসালীর মারধরের শিকার হয়েছেন তিনি।  তার ওপর চলতো ‘অত্যাচার’। 

ঋষি-পুত্র জানালেন, ‘সাঁওয়ারিয়া’ ছবির সেটে প্রায় লাঠি হাতে দাপিয়ে বেড়াতেন পরিচালক বানসালী।

রণবীর বলেন, ‘আমি সেটে হাঁটু গেড়ে বসেছিলাম, তিনি আমাকে মারছিলেন... সেটা এমনই অসহ্য হয়ে যাচ্ছিল একটা সময়ের পর যে, আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না। অভিনয়ের জগতে আসার ১০-১১ মাসের মধ্যেই আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। কারণ আমি যে খুব সংবেদনশীল, আবেগপ্রবণ, সেটা বুঝতে পেরেছিলেন পরিচালক। সেই মোক্ষম জায়গায় আঘাত হানতেন তিনি।’

অবশ্য বানসালির সেই চাপ থেকেই অভিনয়টা ভালো করে শিখেছিলেন, স্বীকার করেন রণবীর। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর