জায়েদ চাদরের নিচ থেকে টাকা বের করে দিচ্ছেন: নিপুণ

সময় ট্রিবিউন | ২৯ জানুয়ারী ২০২২, ০২:৫৭

ছবি সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ অভিযোগ করে বলেছেন, এফডিসির ভেতরে ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে নায়ক জায়েদ খান ভোটারদের টাকা দিয়েছেন।

নিপুণ বলেন, ‘দুই ঘণ্টা আগে জানতে পেরেছি, জায়েদ খান ভোটারদের সঙ্গে হাত মেলানোর সময় চাদরের নিচ থেকে টাকা বের করে দিচ্ছেন। এটা ভয়ংকর ষড়যন্ত্র। এখানে দাঁড়ানোর নিয়মই নাই, তাও তাঁরা এখানে দাঁড়িয়ে ভোট চাইছেন, টাকা বিলাচ্ছেন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘অনেক আগেই করেছি।’ তিনি বলেছেন, ‘দেখছি, কিন্তু তিনি কোনো পদক্ষেপই নিচ্ছেন না।’

নিপুণ বলেন, নির্বাচন কমিশন আমার কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না।’ তাহলে এখন কী করবেন? উত্তরে নিপুণ বলেন, ‘এই অবস্থা চলতে থাকলে জায়েদ খানের বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের জন্য কমিশনের কাছে আবেদন করব।’

সব অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট কথা। আমি মনে করি এটি বলার জন্য বলছেন। এর কোনো ভিত্তি নাই।’

সকাল নয়টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এবার কাঞ্চন-নিপুণ, মিশা-জায়েদ প্যানেলসহ মোট ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর