যৌতুক মামলায় কারাগারে গেলেন সিআইডি কর্মকর্তা

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮

এসআই মিঠুন রায়-ফাইল ছবি

খুলনায় যৌতুক মামলায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক উপ-পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত।

জেলহাজতে পাঠানো সিআইডির ওই কর্মকর্তার নাম মিঠুন রায়। খুলনার ডুমুরিয়ার বাসিন্দা মিঠুন রায় ঢাকা সিআইডির মালিবাগ কার্যালয়ের সাইবার শাখায় কর্মরত।

বুধবার বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক দিলরুবা আক্তার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে একটি বিয়ের অনুষ্ঠানে মিঠুন রায়ের সঙ্গে খুলনার বটিয়াঘাটার দেবিতলা গ্রামের তিথি বিশ্বাসের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে তিথিকে নোটারি পাবলিকের মাধ্যমে গোপনে বিয়ে করেন মিঠুন। একপর্যায়ে তিথি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে গর্ভপাত করান।

পরে মিঠুনকে তিথি তার বাড়িতে স্ত্রী পরিচয়ে নিতে বললে তিনি দুই বিঘা জমি, ১০ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের দাবিতে মিঠুন পরে তিথিকে নির্যাতন শুরু করেন। পরে তিথি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন জানান, ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে মিঠুনের বিরুদ্ধে সমন জারি করেন। বুধবার মিঠুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে মিঠুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর