কিশোরগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৭

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৫ অক্টোবর ২০২৩, ১৫:৫৪

কিশোরগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৭
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) মাদক বিরোধী অভিযানে মাদক সহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সদস্যরা।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ নজরুল ইসলাম  সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায়  গত মঙ্গলবার ২৪ অক্টোবর বিকাল ০৫.০৫ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারপাশা আইয়ূব আলী কমান্ডার এর বিল্ডিংয়ের উত্তর পূর্ব পাশে ছাদের কোনায় অবস্থিত এক চালা টিনের ছাপড়া ঘরের পূর্ব পাশের কক্ষে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। রুবেল (২৭), পিতা- আব্দুল গফুর পোদ্দার, সাং-বত্রিশ ভূইয়া মসজিদের পাশে, ২। জয় পোদ্দার (২৮), পিতা- বলরাম পোদ্দার, সাং- বত্রিশ মুক্তি স্মরণী রোড, ৩। অর্জুন মিয়া (২৮), পিতা- মানিক মিয়া, সাং-পশ্চিম তারপাশা, ৪। সাইফুল ইসলাম (৩২), পিতা- নিজাম উদ্দিন, সাং- বীর দামপাড়া, ৫। মাজহারুল ইসলাম জুম্মন (৩৫), পিতা-আইয়ুব আলী কমান্ডার, ৬। সাব্বির হোসেন (৩৩), পিতা-আবু বক্কর সিদ্দিক, উভয় সাং- পশ্চিম তারপাশা, সর্ব থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশারগঞ্জ কে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ীদের হেফাজত থাকা সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট (অ্যাম্ফিটামিন) নামক মাদকদ্রব্য উদ্ধার করে বিকাল ০৫.৩০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।  
 
অপরদিকে, জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত মঙ্গলবার ২৪ অক্টোবর ০৫.১০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আকবরনগর সাকিনস্থ আকবরনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন জনৈক মো: হারুন মিয়া এর মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর সামনে ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: নুরে আলম খাঁ (৩৬), পিতা-আলহাজ্ব মিয়া চাঁন খাঁ, সাং-কালিকাপ্রাসাদ, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ীর হেফাজত থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট  নামক মাদকদ্রব্য উদ্ধার করে বিকাল ০৫.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেছে। 
 
উপরোক্ত ০২টি ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর