অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ দুইজন আটক

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৭

টাকা ছিনতাইকালে আটক উজিরপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হাসিব আলীসহ সহযোগী-ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে উজিরপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হাসিব আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে উজিরপুর সাত্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, উপজেলার উজিরপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হাসিব আলী (২৩) ও শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার অটোচালক রাসেল আলী (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন।

পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, তর্তিপুর পশুর হাট থেকে গরু বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন বাহাদুর আলী। পথে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় পৌঁছালে ৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং হাতেনাতে হাসিব ও রাসেলকে আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবগঞ্জ থানা পুলিশ।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন বলেন, গরু বিক্রি করা ৫লাখ ৩৮হাজার টাকা ছিনতাইয়ের সময় দুইজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা