গাঁজা পাচারকালে পুলিশ সদস্য গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি | ১ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩২

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মাদক পাচারকালে কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩০ আগস্ট) রাতে উপজেলার মনতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মাধবপুর থানার পুলিশ কনস্টেবল মনির হোসেন এবং উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট রাতে সীমান্তবর্তী এলাকা থেকে একটি মোটরাইকেলে মনির হোসেন তার বন্ধু শাকিলকে নিয়ে মাধবপুর দিকে যাচ্ছিলেন। পথে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রতন লাল দেবের নেতৃত্বে টহল পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে গাঁজাসহ তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রতন লাল দেব বাদি হয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) মাদক আইনে মামলা করেন। বিকেল তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর