জঙ্গি আস্তানায় বোমার বিপুল সরঞ্জাম উদ্ধার

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ০৮:৪৮

বাড়ি ঘিরে রাখার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান ব্রিফ করেন-ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচবাড়িয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এছাড়া অভিযানের সময় ওই বাড়ির ভেতরে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর রোববার রাত ১১টার দিকে নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পাশের সাদা রঙের বাড়িতে ঢোকে টিমের সদস্যরা। এর পর পরই বাড়ির ভেতর থেকে তিনটি বিকট শব্দ ভেসে আসে।

বাড়ি ঘিরে রাখার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান বলেন, ‌‘বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে আমাদের বোম্ব ডিসপোজাল টিম তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। তারা অনেক শক্তিশালী বোমা তৈরি করেছে।’

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে রোববার বিকেলে আড়াইহাজারের মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বোমাটি আড়াইহাজারের এ বাড়িতে তৈরি করা হয়েছিল।

স্থানীয় লোকজন জানান, মিয়াবাড়ি জামে মসজিদের পাশে এই একতলা বাড়ির একটি কক্ষে থাকতেন আবদুল্লাহ আল মামুন। মাস দেড়েক ধরে অপরিচিত বিভিন্ন ব্যক্তি তাঁর কাছে আসা–যাওয়া করতেন। তিনি এসব ব্যক্তিকে বন্ধু পরিচয় দিতেন।

রাত সাড়ে ১২টার দিকে সিটিটিসির কর্মকর্তারা জানান, বন্দর থানার কেওযালা এলাকার আরেকটি বাড়িতেও মামুনের যাতায়াত ছিল। সেখানে অভিযান চালানোর প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা