জেলায় জেলায় ঘুরে বাসায় চুরি করেন চার বোন, অতঃপর...

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫১

সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি বাসায় চুরি করার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোসা. আকলিমা খাতুন (২২),  মুন্নি আক্তার (২০),  তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তাদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। তারা বিভিন্ন জেলায় ঘুরে চুরি করেন। এর আগেও তারা গ্রেফতার হয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢোকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যান, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়।

ওসি বলেন, আজ (মঙ্গলবার) সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।  এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা