চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ | ২০ আগষ্ট ২০২২, ০৩:৩২

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার (১৯ আগষ্ট) ভোরে শিবগঞ্জে নলডুবরী নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।   

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ভোর রাতে চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় নলডুবরী নামক স্থানে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

অন্যদিকে, বিজিবির পৃথক দু’টি অভিযানে শিবগঞ্জের সোনামসজিদ তাহাখানা নামক স্থানে ৯ বোতল ভারতীয় মদ ও কিরনগঞ্জ সীমান্তর কালিগঞ্জ লজিব টোলা নামক স্থানে মালিকবিহীন ১শ’ ৫৩ গ্রাম হেরোইন জব্দ করে।

পৃথক তিনটি ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর