'বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়'

সময় ট্রিবিউন | ২২ ডিসেম্বর ২০২১, ০৫:০১

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার-ফাইল ছবি

গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ইউনিয়ন পরিষদ নির্বাচন (চতুর্থ ধাপ) বিষয়ক আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, ৩৬০ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, পত্রিকামতে। আর ১ হাজার ৬০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এমন একটা সংস্কৃতি গড়ে উঠেছে। তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা, এটা বোধ হয় সম্ভব নয়। সমীচীনও নয়।’

মাহবুব তালুকদার মনে করেন, নির্বাচনপ্রক্রিয়া পরিবর্তন করলে এ অবস্থা থেকে উদ্ধার পাওয়া যাবে কি না, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। ভবিষ্যতে যাঁরা নির্বাচন কমিশনে কাজ করবেন, তাঁরা এ ব্যাপারে অবশ্যই ভেবে দেখবেন বলে আশা করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ