চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক তারে ঝুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

সময় ট্রিবিউন | ১০ ডিসেম্বর ২০২১, ০৮:১১

মরদেহ-প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বৈদ্যুতিক তার নিয়ে খেলার সময় মাটিতে আছড়ে পড়ে ২ শিশু নিহত হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার কালইর গ্রামের একটি মাঠে ছাগল চরাতে যায় কালইর গ্রামের মাসুদের ছেলে সজীব (১০) ও একই গ্রামের মিঠু আলীর কন্যা লামিয়া আক্তার (৬)।

এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার ধরে তারা খেলছিল। পাওয়ার গ্রিডে কাজ করার সময় শ্রমিকরা মেশিনের মাধ্যমে তারটি উপরের দিকে টান দিলে ওই দুজন তার ধরে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। এক পর্যায়ে তারা দুজনই উপর থেকে মাটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় সজীব। অন্যদিকে আহত অবস্থায় লামিয়াকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নাচোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর