কাদের মির্জার ৪ অনুসারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ২২ নভেম্বর ২০২১, ০১:২০

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার(২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া, চরহাজারী ও বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো— উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মো. রাকিব (২১), বসুরহাট পৌরসভা এলাকার শুভ কুমার দাস (২০), আব্দুল হাই (৪৩) ও উপজেলার চরহাজারী ইউনিয়নের আব্দুল কাইয়ুম (৩৩)। তারা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী বলে জানায় পুলিশ।

আজ (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন সময়ে সরকারি কাজে পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও শনিবার উপজেলার হাজারীহাটে মারামারির ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করে। ওই চারজনই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী। অভিযুক্ত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ