লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি | ১৪ নভেম্বর ২০২১, ০০:১৩

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজারে শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ট্রাক চাপায় সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬) নামের দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় মৌলভী সাহেবের বাড়ির কাজল চৌধুরীর মেয়ের ঘরের নাতি। ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার সেগুনবাগিচা সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

সদর থানা পুলিশের এসআই আব্দুল হান্নান জানান, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটর সাইকেলযোগে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৪৭১১) তাদের দুই জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।

সদর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর