ইমোতে যুবতীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে শারীরিক সম্পর্কের প্রস্তাব

নোয়াখালী প্রতিনিধি  | ৫ নভেম্বর ২০২১, ০৯:১৭

ছবিঃ সংগৃহীত

লক্ষীপুরের সদর উজেলায় ইমোতে এক যুবতীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে দৈহিক মেলামেশা করার হুমকি প্রদান করায় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১। এ সময় ১টি মোবাইল সেট, ১টি মেমোরি কার্ড, ২টি সীম উদ্ধার র‍্যাব।

গ্রেফতারকৃত মো. শাহীন চৌধুরী মিঠু (৩৮) লক্ষীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সামসোরাবাদ গ্রামের শাহজাহানের ছেলে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লক্ষীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার একটি ট্রেইলার্স দোকান থেকে র‍্যাব-১১, সিপিপি-৩, লক্ষীপুর ক্যাম্পের অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

একই দিন রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি র‍্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামি পেশায় একজন ট্রেইলার্স ব্যবসায়ী এবং একজন অভ্যাসগত যৌন অপরাধী। ভিকটিমের অজ্ঞাতসারে অশ্লীল-আপত্তিকর ভিডিওচিত্র কলিং এপ ইমোর মাধ্যমের মোবাইলে ধারণ করে ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) কে তার সাথে দৈহিক মেলামেশা করার জন্য হুমকি প্রদান করে আসছিল। দৈহিক মেলামেশা না করলে পূর্বে ধারণকৃত আপত্তিকর ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিবে মর্মে হুমকি প্রদান করে। এমন অভিযোগ পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লক্ষীপুর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব