ভাড়াটিয়া সেজে শিশু চুরির সাত দিন পর উদ্ধার; গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি  | ২৭ অক্টোবর ২০২১, ১০:৩০

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে চুরি করা সেই শিশু মরিয়মকে (২) সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা মুসফিকের মেয়ে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায়। কিন্তু দুপুরের দিকে কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। এ সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে গ্রেফতার করে।

চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত নারীকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব