পুকুরে ভেসে উঠল একই পরিবারের ৩ লাশ

খুলনা প্রতিনিধি | ২৭ অক্টোবর ২০২১, ০১:২৬

ছবিঃ সংগৃহীত

খুলনার কয়রায় একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের পুকুরে স্বামী-স্ত্রী এবং তাদের কন্যাসন্তানের লাশ ভেসে ওঠে।

নিহতরা হলেন বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজী ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫)ও মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন টুনি (১৩)।

স্থানীরা জানায়, হাবিবুল্লাহ পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার বিকেলে তাদের রাস্তায় বের হতে দেখেছিল তারা। মঙ্গলবার সকালে পুকুরে পানি আনতে গিয়ে এক নারী লাশ দেখতে পায়।Nপরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশকে এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে। পরে তিনজনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মো. শাহাদাত হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং তাদের কন্যাশিশু টুনির লাশ ভেসে ওঠে পুকুরে। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে লাশ গোপনের চেষ্টা করা হয়েছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করেছি। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর