এবার হবিগঞ্জে কালী মন্দিরের ২ প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

সময় ট্রিবিউন | ২৩ অক্টোবর ২০২১, ২২:৩৪

দুর্বৃত্তরা মূর্তি দুটিকে টেনে মাটি ফেলে দেয়। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালী মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাসহাটি এ ঘটনা ঘটে।

লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামী বলেন, 'গতরাতে মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাসহাটিতে অস্থায়ী কালী মন্দিরের দুটি মূর্তি কে বা কারা ভেঙে দিয়েছে। দুর্বৃত্তরা মূর্তি দুটিকে টেনে মাটি ফেলে দেয়।'

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, 'মূর্তি ফেলে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।'

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ড হাজং বলেন, 'আমি সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।'

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর