লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

লালমনিরহাট প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২১, ০২:১০

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয় শাহজাহান আলী।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুপুরে আইযুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলামকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

পুলিশ জানান, রহমতপুরের সামসুদ্দিন মুন্সির ছেলে শাহজাহান আলীর সাথে বেশ কিছু দিন ধরে প্রতিবেশী মনতব আলীর ছেলের আইযুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জমির সীমানায় সুপারি গাছের চারা রোপণ করেন শাহজাহান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় আইযুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহজাহান আলী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক নিশ্চিত করে বলেন, হত্যা মামলা দায়ের করা হয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর