বাংলাদেশে ঢুকে বিএসএফের হামলা

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ১৯:৫৪

ছবিঃ সংগৃহীত

সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটি চন্দ্রখানা নাখারজান গ্রামে ঢুকে একটি বাড়িতে হামলা চালানোর অভিযোগ অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ভারতের বিএসএফের সেউটি-২ ছাবরি বিওপি’র টহল দল চোরাকারবারিদের ধাওয়া করতে করতে বাংলাদেশের ওই গ্রামে ঢুকে পড়ে।

এ সময় চোরাকারবারি সন্দেহে তারা রফিকুল ইসলাম নামের এক অধিবাসীদের বাড়িতে হামলা চালায়। বিএসএফের টানা-হেঁচড়ায় রফিকুল ইসলাম নামে ওই গৃহের বাসিন্দা আহত হন। এদিকে, এই ঘটনা তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করে গ্রামবাসী। 

এ খবর পাওয়ার পর রাতেই গঙ্গারহাট বিওপি’র বিজিবি সদস্যগণ ঘটনাস্থলে যান এবং বিএসএফের কাছে এর তীব্র প্রতিবাদ জানান। এরই প্রেক্ষিতে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে নাখারজান এলাকায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পক্ষ ভুল স্বীকার করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান কর্নেল এসএম তৌহিদুল আলম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর